কাভার্ড ভ্যানচাপায় অটোরিকশা চালক ও পথচারীর মৃত্যু

সময় ট্রিবিউন | ৬ অক্টোবর ২০২১, ১৯:৫৫

সড়ক দুর্ঘটনা-প্রতীকী ছবি

কুমিল্লায় সবজিবাহী কাভার্ড ভ্যানের চাপায় এক অটোরিকশা চালক ও এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার এক যাত্রী। আহত যাত্রীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলায় সুয়াগাজী ভাটপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ভাটপাড়া গ্রামের আনিস মিয়ার ছেলে মো. জমির মিয়া (৩২) এবং একই গ্রামের লাল মিয়ার ছেলে ফজল মিয়া (৩০)।

সদর দক্ষিণ উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সবজিবাহী কাভার্ড ভ্যানটি চট্টগ্রাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। পথে উপজেলার সুয়াগাজী ভাটপাড়া মোড়ে কাভার্ড ভ্যানটি একটি অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশাচালক জমির ও পথচারী ফজল নিহত হন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ