পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি | ২ অক্টোবর ২০২১, ১৮:৫০

ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জে মায়ের সামনে পিকআপভ্যানের ধাক্কায় হাফসা খাতুন (৯) নামে এক শিশু নিহত হয়েছে।নিহত হাফসা সুনামগঞ্জ সদর উপজেলার রামেশ্বরপুর গ্রামের জয়নাল মিয়ার মেয়ে।

শুক্রবার (১ অক্টোবর) রাতে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের শান্তিগঞ্জ থানাধীন মাহমদপুর এলাকায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত পিকআপটি আটক করে থানায় নিয়ে আসেন। তবে দুর্ঘটনার পর ঘাতক চালক পালিয়ে যায়।

সড়কের জয়কলস হাইওয়ে থানা সূত্রে জানা যায়, মায়ের সঙ্গে শান্তিগঞ্জের মাহমদপুর গ্রামে তার নানা বাড়িতে যায় হাফসা খাতুন। বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে মাহমদপুরে সড়ক পারাপারের সময় সিলেটগামী পিকআপভ্যান (সিলেট মেট্রো-ন-১১-০৯৩০) ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারায় শিশু হাফসা।

এ ব্যাপারে জয়কলস হাইওয়ে থানার ওসি সালেহ আহম্মদ বলেন, এ ব্যাপারে শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। লাশ নিহতের স্বজনদের কাছে দেয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর