রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহকে গুলি হত্যা করল দুর্বৃত্তরা

সময় ট্রিবিউন | ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫১

রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে কুতুপালংয়ের পূর্ব এফডিএমএন ক্যাম্প-১ এ নিজ কার্যালয়ে তিনি গুলিবিদ্ধ হন।

চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) জাকির হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে এশার নামাজের পর মুহিব উল্লাহ তার অফিসে আসার পর ৩ জন অস্ত্রধারী সেখানে এসে তাকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছোঁড়ে।

তিনি বলেন, তার বুকে ৩টি গুলি লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

ডিআইজি জাকির হোসেন জানান, এরপর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করলে রোহিঙ্গারা গুরুতর আহত অবস্থায় মুহিব উল্লাহকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। পরে কুতুপালং এমএসএফ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মুহিব উল্লাহ আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) এর চেয়ারম্যান ছিলেন।

এ ঘটনার পর পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে এবং অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছে বলে জানান ডিআইজি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ