মাছের আঘাতে মৎস্যজীবীর মৃত্যু

সময় ট্রিবিউন | ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৬

মরদেহ-প্রতীকী ছবি

সিলেটের গোলাপগঞ্জের নদীতে মাছ ধরতে গিয়ে মাছের আঘাতে এ মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে কুশিয়ারা নদীতে এঘটনা ঘটে।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম আবদুল হক। তিজি গোলাপগঞ্জ উপজেলার কালিজুরী ছয়ত্রিশ গ্রামের বাসিন্দা।

সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নৌকায় করে নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন আবদুল হক (৫০)। হঠাৎ একটি বড় মাছ জালে আটকা পড়ে। তিনি জাল টেনে মাছটি নৌকায় তোলার চেষ্টা করেন। একপর্যায়ে মাছটি জালের ভেতর থেকে লাফ দিয়ে আবদুল হকের বুকে আঘাত করে। সঙ্গে সঙ্গে নৌকায় লুটিয়ে পড়েন তিনি। অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে বাড়ি নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সিলেটের ডেপুটি সিভিল সার্জন জন্মেজয় দত্ত বলেন, জন্মগত ত্রুটির কারণে মানুষের বুকে রক্তনালির মহাধমনির সমস্যা থাকতে পারে। এ সমস্যাজনিত রোগীর স্বাভাবিকভাবে কোনো সমস্যা হয় না। সারা জীবন স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তবে কোনো কারণে সেখানে আঘাত পেলে রক্তনালির মহাধমনি ফেটে যেতে পারে। এতে ভেতরে রক্তক্ষরণে আধা ঘণ্টার মধ্যে মৃত্যু হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর