সভাপতি-সাধারণ সম্পাদক ব্যতীত মাদারগঞ্জ যুবলীগের সকল পদ বাতিল

সময় ট্রিবিউন | ২৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:০২

সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ বহাল রেখে সকল সদস্য পদ বাতিল করেছে জেলা কমিটি।

গতকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামালপুর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জামালপুর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ তার ভেরিফাইড ফেসবুক একাউন্টে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর পরামর্শক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া সকল সদস্যদের পদ বাতিল করা হয়েছে।

একই বিজ্ঞপ্তিতে আগামী ৯০ দিনের মধ্যে জীবন বৃত্তান্তসহ খসড়া পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে কেন্দ্রীয় চেয়ারম্যান বরাবর পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য যে, গত বছর ২৮ নভেম্বর ২০২০ সম্মেলনের মাধ্যমে ফরিদুল ইসলামকে সভাপতি এবং শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। ৭ মার্চ ২০২১ পুর্নাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর