মাদকসেবীর ছুরিকাঘাতে প্রাণ গেল এএসআইয়ের

সময় ট্রিবিউন | ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৬

ফাইল ছবি

নগরীর হারাগাছে মাদকসেবীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতের ঘটনায় পিয়ারুল ইসলাম নামের এক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মারা গেছেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি বলেন, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হারাগাছের সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামের এক মাদকাসেবীকে আটক করে এএসআই পিয়ারুল। এ সময় পলাশ তার কাছে থাকা চাকু দিয়ে এএসআই পেয়ারুলের বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে গভীর রাতেই জরুরি ভিত্তিতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অস্ত্রোপচারের পর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মৃত্যু হয় তার।

পিয়ারুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাটের বাসিন্দা। তিনি ২০১২ সালে পুলিশের চাকরিতে যোগদান করেন।

ওসি বলেন, আটক মাদকসেবীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর