সকালে ধর্ষণের শিকার, রাতে ভাঙলো বিয়ে

দিনাজপুর প্রতিনিধি | ২০ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৮

ছবিঃ সংগৃহীত

দিনাজপুরে বিয়ের দিন সকালে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা জানাজানি হলে বিয়ে ভেঙে দিয়েছেন বরপক্ষ। 

শনিবার (১৮ সেপ্টেম্বর) জেলার পার্বতীপুর উপজেলায় এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ১০টার দিকে প্রতিবেশী বাবলু ওই কিশোরীকে তার বাড়িতে আলু ভর্তা করে দেওয়ার জন্য ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে বাবলু হাতেনাতে ধরা পড়েন। তবে রাতে ওই কিশোরীর বিয়ের অনুষ্ঠান থাকায় ঘটনাটি সারাদিন চেপে রাখার চেষ্টা করে ভুক্তভোগীর পরিবার। কিন্তু সন্ধ্যা পার না হতেই বরপক্ষের কানে পৌঁছে যায় ঘটনাটি। ধর্ষণের বিষয়টি জানাজানি হওয়াতে বিয়ে ভেঙে যায়।

রোববার (১৯ সেপ্টেম্বর) কিশোরীর মা বাদী হয়ে দুপুরে পার্বতীপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রহমানকে গ্রেফতার করেছে। 

পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। ধর্ষককে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর