পুকুর থেকে ৩০ ককটেল ও দেড় কেজি বিস্ফোরক উদ্ধার

সময় ট্রিবিউন | ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৪:০৯

শুক্রবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলায় একটি পুকুর থেকে ৩০টি ককটেল ও দেড় কেজি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে র‍্যাব। -ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলায় একটি পুকুর থেকে ৩০টি ককটেল ও দেড় কেজি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র‌্যাব। এরপর র‌্যাবের বোম্ব ডিসপোজাল টিম ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

শুক্রবার বিকেলে উপজেলার রাজঘাট এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহম্মেদ জানান, গত ১৪ সেপ্টেম্বর বোমা তৈরির সময় বিস্ফোরণে শহীদুল ইসলাম নামে একজন নিহত হন। ওই ঘটনার পরে র‌্যাব ও পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে।

তিনি আরও বলেন, র‌্যাবের গোয়েন্দা অনুসন্ধানে উঠে আসে— শহীদুল ইসলামের বাড়ির পাশের পুকুরে বোমা রয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় সেখান থেকে ৩০টি ককটেল ও দেড় কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। কারা কী উদ্দেশ্যে এই ককটেল ও বিস্ফোরক দ্রব্য মজুদ করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে র‌্যাব ও পুলিশ তদন্ত শুরু করেছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর