শ্রীমঙ্গলে বিরল প্রজাতির সাপ উদ্ধার

সময় ট্রিবিউন | ১৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩০

ছবি: সংগৃহীত

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে একটি চা বাগানের ম্যানেজারের বাংলো থেকে একটি বিরল প্রজাতির সাপ উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জেমস ফিনলে চা কোম্পানির ভাড়াউড়া এস্টেটের ব্যবস্থাপক বাংলোর ঘরের ভিতর থেকে সাপটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন এসে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায়। এসময় স্ট্যান্ড ফর আওয়ার ইন্ডেন্ডজারেড ওয়াইল্ড এর সোহেল শ্যাম, খোকন উপস্থিত ছিলেন।

সোহেল শ্যাম জানান, এটি বিরল প্রজাতির সাপ। এটি কোন প্রজাতির তা নিশ্চিত করতে বিশেষজ্ঞ এর সাথে যোগাযোগ করা হয়েছে। সাপটির জাত ও প্রকৃতি নির্ণয় করতে আগামীকাল শুক্রবার একজন বিশেষজ্ঞ শ্রীমঙ্গলে আসার কথা রয়েছে বলে তিনি জানান।

ম্যানজার বাংলোর চৌকিদার সজল হাজরা বলেন, বাংলোর মধ্যে সাপটি প্রথম দেখে লোকজন চিৎকার শুরু করে। ভয়ে বাংলোর লোকজন বাহিরে বের হয়ে আসে। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন করে জানালে তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।

বাংলাদেশ বণ্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, সাপটি পরীক্ষা করে দেখা গেছে এটি একটি বিরল প্রজাতির সাপ। ১০ ফুট দৈর্ঘ্যের সাপটি বাংলাদেশে প্রথম দেখা গেছে বলে ধারণা করছেন তিনি।

সাপটি বর্তমানে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব