ট্রাকচাপায় ছাত্রলীগ নেতার মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি | ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৮

ছবিঃ সংগৃহীত

কুমিল্লায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় শামছুল আলম রিপন (৩১) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। নিহত রিপন কুমিল্লা সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। তিনি সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর গ্রামের রেশমত আলীর ছেলে।

রবিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টায় কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী জোড়কানন লালবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ঢাকাগামী একটি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছাত্রলীগ নেতা রিপনসহ তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। রিপন ঘটনাস্থলেই মারা যান। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহত অবস্থায় দুই জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করা সম্ভব হয়নি



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর