পাবনা পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযান, ১১ দালাল ধরা

পাবনা প্রতিনিধি | ৬ সেপ্টেম্বর ২০২১, ০২:২১

ছবিঃ সংগৃহীত

পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব) পাবনা ক্যাম্পের সদস্যরা। টানা সাড়ে ৩ ঘন্টার অভিযানে দালাল চক্রের ১১ জনকে আটকের পর জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার (০৫ সেপ্টেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার কিশোর রায় জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দমনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দালাল চক্রের ১১ সদস্যকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।

এ সময় মো. লিখন আলী (২৫), মো. জাকির হোসেন (৪০), মো. নজরুল ইসলাম (৪০), মো. মেহেদী হাসান (৩০), মো. মাহামুদুল হাসান (৫২) প্রত্যেককে ৫০০ টাকা করে ২৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং একই চক্রের আব্দুল কালাম (৫০), সুমন শেখ (৪৫), সাব্বির হোসেন (২৭), জনি (২৫), হান্নান শেখ (৩৪) ও জামাল উদ্দিন (৫২) প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

র‌্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দমনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দালাল চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

তিনি আরও জানান, পাবনা পাসপোর্ট অফিস কার্যালয়ে সাধারণ নাগরিকদের পাসপোর্ট করার কথা বলে একটি দালাল চক্র মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে দুপুর থেকে অভিযান শুরু হয়।

দালালদের উৎপাত রোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব