অটোরিকশা-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সময় ট্রিবিউন | ৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৭

সড়ক দুর্ঘটনা-প্রতীকী ছবি

কুড়িগ্রামে অটোরিকশা-ট্রলির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার সকালে শহরের পাশে ধরলা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন অটোরিকশার চালক মো. হাবিবুল্লাহ (২৪) ও যাত্রী রাবেয়া বেওয়া (৬২)। হাবিবের বাড়ি নাগেশ্বরী উপজেলার ঘোষের খাল গ্রামে। রাবেয়া একই উপজেলার নেওয়াশি গ্রামের।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, সকাল ১০টায় নাগেশ্বরী থেকে একটি আটোরিকশা যাত্রী নিয়ে কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। আটোরিকশাটি ধরলা সেতুর পূর্ব দিকে গেলে বিপরীতমুখী ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত ও তিনজন আহত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর