বিলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি | ৪ সেপ্টেম্বর ২০২১, ০২:৫২

ছবিঃ সংগৃহীত

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের চিনাদি বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে- উপজেলার দরগাবন্দ গ্রামের মো. আলীর মেয়ে শারমিন আক্তার (৭) এবং একই গ্রামের সুমন মিয়ার মেয়ে মিনহা আক্তার (৭)।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেরাজুল হক বিষয়টি নিশ্চিত করেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে দুলালপুর ইউনিয়নের দরগাবন্দ গ্রামের দুই শিশুকে নৌকায় ঘুরানোর কথা বলে চিনাদি বিলে নিয়ে যান কামাল (২৫) নামে এক যুবক। কিছুক্ষণ পর কামাল ফিরে আসলেও আর ফেরেনি দুই শিশু। দুপুর গড়িয়ে বিকেল হলে সবাই তাদের খোঁজাখুঁজি শুরু করেন। এর মধ্যে কামালকে চাপ দিলে তিনি বিলে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। পরে স্থানীয়রা বিলে খোঁজ করে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। 

দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেরাজুল হক গণমাধ্যমকে বলেন, কামাল মিয়া নামে ওই যুবক দরগাবন্দ গ্রামে তার বোনের বাড়িতে থাকেন। তিনি দুই শিশুকে বিলে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন। আমরা তাকে পুলিশে সোপর্দ করেছি।  

শিবপুর মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন গণমাধ্যমকে বলেন, দুই শিশু মারা গেছে। একজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত চাঞ্চল্যকর কোনো তথ্য পাইনি। মরদেহ নিয়ে পরবর্তী প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর