২০-২১ অর্থ-বছরের শিক্ষার্থীদের বাইসাইকেল ও উপবৃত্তি প্রদান

কেরানীগঞ্জ প্রতিনিধি | ৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩৪

ছবিঃ সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ ২০-২১ অর্থ-বছরের শিক্ষার্থীদের বাইসাইকেল ও উপবৃত্তি প্রদান করা হয়। 

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। 

এসময় উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে থাকা অবস্থায় বাংলাদেশের একটি মানুষও অনাহারে থাকবে না। সকল মানুষের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। এই সরকারের আমলে ঝড়ে পড়া শিক্ষার্থীর কমে এসেছে। বাল্যবিবাহ কমে এসেছে। কারণ এই সরকার উন্নয়নবান্ধব সরকার, শিক্ষাবান্ধব সরকার। 

অনুষ্ঠান শেষে ১০০ জন শিক্ষার্থীর প্রত্যেককে দুই হাজার টাকা ও একটি বাইসাইকেল প্রদান করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব