আমাকে বললে আমি নিজেই থানায় হাজির হব: সাদিক আবদুল্লাহ

সময় ট্রিবিউন | ২২ আগষ্ট ২০২১, ০২:৫৩

ছবি: সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সাদিক আবদুল্লাহ বলেছেন, সারাদেশের মানুষের কাছে আমি পরিচিত মুখ। সবাই আমাকে চিনেন। আমি তো আর পালিয়ে যাব না। আমাকে বললে আমি নিজেই থানায় হাজির হব।

শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মেয়র সাদিক নিজেকে নির্দোষ দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় সংঘর্ষের ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেছেন।

জনসাধার‌ণের দু‌র্ভোগ লাঘ‌বে আন্দোলন বন্ধ ক‌রে প‌রিচ্ছন্নতাকর্মী‌দের কা‌জে ফি‌রে যে‌তে নি‌র্দেশ দিয়েছেন বরিশালের এ সিটি মেয়র। এ সময় মামলার নামে সিটি করপোরেশনের কর্মীদের হয়রানি না করার জন্য প্রশাস‌নের প্রতি অনুরোধ জানান তিনি।

সংবাদ স‌ম্মেল‌নে মেয়র, সেই রাতের আংশিক নয়, পুরো ভিডিও প্রকাশ করার দাবি জানান। জানান, ষড়যন্ত্রের শিকার তিনি। যা আগে থেকেই তিনি বুঝতে পেরেছিলেন। গত তিন বছরে মন্ত্রণালয় থেকে কোনো প্রজেক্টের বরাদ্দ পাননি বলেও জানান মেয়র। তবে নগর ভবনের নিজস্ব ফান্ডে উন্নয়ন কাজ চালাচ্ছেন বলে দাবি করেছেন।
মেয়র বলেন, তিনি যদি কোনো অন্যায় করেন তাহলে প্রধানমন্ত্রী যে ব্যবস্থা নেবেন তাই মাথা পেতে নেবেন তিনি। সুষ্ঠু তদন্ত চেয়ে সত্য উদঘাটন হবেই বলে আশা করেন।

উল্লেখ্য, গত বুধবার রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় হামলা ও সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ ৬০২ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব