র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কক্সবাজারে নিহত ১

সময় ট্রিবিউন | ১৭ জুলাই ২০২১, ১৭:৫২

প্রতীকী ছবি

কক্সবাজারে আলোচিত শীর্ষ সন্ত্রাসী আশরাফ আলী ওরফে আশু আলী (২৭) র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটির কর্তৃপক্ষ।

র‍্যাব বলছে, আজ শনিবার ভোরে কক্সবাজার শহরের ৬ নম্বর ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী বড়বিল মাঠ এলাকায় ‘বন্দুকযুদ্ধে’র ঘটনায় আশরাফ আলী নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি শ্যুটারগান, একটি দেশীয় এলজি, দুটি গুলি এবং চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে।

র‌্যাব-১৫ কক্সবাজারের উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভির হাসানের ভাষ্য অনুযায়ী, কক্সবাজার শহরের সাহিত্যিকা পল্লী বড়বিল মাঠ এলাকায় শহরের ‘শীর্ষ সন্ত্রাসী’ আশরাফ আলী ওরফে আশু আলীর অবস্থানের খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযানে যায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আশু আলী বাহিনীর সদস্যেরা র‍্যাবের ওপর গুলি করে। র‌্যাবও আত্মরক্ষায় পালটা গুলি করে। গোলাগুলির এক পর্যায়ে আশু আলী বাহিনীর সদস্যেরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি শ্যুটারগান, একটি দেশীয় এলজি, দুটি গুলি এবং চারটি গুলির খোসা এবং গুলিবিদ্ধ অবস্থায় আশু আলীকে উদ্ধার করা হয়। পরে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত আশু আলীর বিরুদ্ধে হত্যা, ছিনতাই, অস্ত্র এবং ডাকাতি প্রস্তুতিসহ প্রায় ১২টি মামলা রয়েছে বলে র‍্যাব জানিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব