ফরিদপুরে ৩২৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি | ১৫ জুলাই ২০২১, ০৫:৫৯

ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবা বিক্রির সময় ৩২৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় বুধবার (১৪ জুলাই) বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদি গ্রামের আক্কাচ মোল্যার ছেলে মো. হাসিব হোসেন (৩৫) মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাতৈর ইউনিয়নের কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল। বিষয়টি স্থানীয় জনতা টের পেয়ে হাসিবকে আটক করে তার শরীরের বিভিন্ন স্থানে তল্লাশি করে ৩২৪ পিস ইয়াবা উদ্ধার করে। পরে তাকে বোয়ালমারী থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। হাসিব একজন মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

এ ঘটনায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক সারোয়ার হোসেন বাদি হয়ে বুধবার সকালে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। তাকে বুধবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর