কীটনাশকের দোকানের বারান্দায় বোমা!

সময় ট্রিবিউন | ১৩ জুলাই ২০২১, ০৬:০১

নাটোরের গুরুদাসপুরে একটি কীটনাশকের দোকানের বারান্দায় পড়ে থাকা বোমা সংগ্রহ করছে বোমা নিষ্ক্রিয়করণ দল-ছবি সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে একটি কীটনাশকের দোকানের বারান্দায় লাল স্কচটেপে মোড়ানো ৪টি বোমা উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে পৌর শহরের উত্তর নারীবাড়ী মোড়ে বন্ধ থাকা একটি কীটনাশকের দোকানের বারান্দায় লাল স্কচটেপে মোড়ানো অবস্থায় এগুলো পড়ে ছিল।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, রাজশাহী ও সিরাজগঞ্জ থেকে র‍্যাবের দুটি দল এবং নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ দিনভর বোমাসদৃশ বস্তুগুলো ঘিরে রাখে। পরে রাত পৌনে ৯টার দিকে ঢাকা থেকে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা গিয়ে খোলা মাঠের মধ্যে সেগুলো নিষ্ক্রিয় করেন। এ সময় বিকট শব্দে মাটিতে কম্পনের সৃষ্টি হয়। এ নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে ভীতি, উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

বোমা নিষ্ক্রিয়কারী দলের প্রধান মেজর আরিফ সংবাদকর্মীদের বলেন, নিষ্ক্রিয় করা বোমাগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন ছিল না। ভীতি সৃষ্টি করার জন্য কেউ এগুলো রেখে গেছে।

ওসি বলেন, চলমান কঠোর বিধিনিষেধ পরিস্থিতির কারণে সেখানকার ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। বোমার মতো দেখতে চারটি বস্তু একটি পলিথিনের ব্যাগে পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিরা পুলিশকে খবর দেন। বিষয়টি পুলিশ সুপারকে জানানোর পর নিষ্ক্রিয়করণের তৎপরতা শুরু হয়। পুলিশ সুপার বোমাসদৃশ বস্তুগুলো পরীক্ষা ও ধ্বংস করার জন্য ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেন। সন্ধ্যার দিকে ঢাকা থেকে ঘটনাস্থলে আসে বিশেষজ্ঞ দল। ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশের চৌকস দল কাজ করছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর