শনিবার থেকে লালমনিরহাট পৌরসভায় ৭ দিনের লকডাউন

মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট | ২৪ জুন ২০২১, ০৬:১৪

প্রতীকী ছবি

করোনা ভাইরাসের সংক্রমণরোধে আগামী শনিবার থেকে লালমনিরহাট জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার(২৩ জুন) বিকালে জুম অ্যাপস্ এর মাধ্যমে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় লালমনিরহাট পৌর এলাকায় করোনা শনাক্তের হার ব্যপকভাবে বৃদ্ধি পাওয়ায় সর্বসম্মতিক্রমে আগামী শনিবার থেকে ৭ দিনের জন্য সর্বাত্বক লকডাউন ঘোষণা করা হয়। সভায় লালমনিরহাট জেলার সার্বিক দায়িত্বে নিয়োজিত সিনিয়র সচিব মেজবাহুল ইসলাম, জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার আবিদা সুলতানা, হাসপাতাল তত্বাবধায়ক ডাঃ সিরাজুল ইসলাম, সিভিল সার্জন নির্মলেন্দু রায়, লালমনিরহাট বার্তার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুলসহ অন্যান্য সদস্য বৃন্দ অংশগ্রহণ করে মতামত ব্যক্ত করেন।

সভায় লালমনিরহাট জেলার সার্বিক করোনা পরিস্থিতি উল্লেখ করে বলা হয়, জেলায় ৭ হাজার ৬৪ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। তন্মধ্যে ৬ হাজার ৮ শত ১৯ জনের ফলাফল পাওয়া গেছে। আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩শত ১১ জন। আক্রান্তের হার ১৯.২২। এছাড়াও উক্ত সভায় পৌর এলাকায় মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা ও বেশি বেশি করে নমুনা পরিক্ষার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর