চট্টগ্রামে একদল তরুণদের উদ্যোগে আয়োজিত হলো “বই বিনিময় উৎসব”

অর্ণব দাশ, চট্টগ্রাম | ৪ মে ২০২৪, ১২:০৯

ছবিঃ সংগৃহীত
"বই নয়,জ্ঞানের বিনিময়" এই শ্লোগানে পঞ্চমবারের মতো চট্টগ্রামের জামালখান মোড়ে আয়োজিত হলো ৫ম চট্টগ্রাম বই বিনিময় উৎসব। দিনব্যাপী এই উৎসব সকাল ০৯টা থেকে শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৭টায়। 

বিনামূল্যে যে কেউই তার একটি বই স্টলে রেখে অন্য একটি বই নিয়ে যেতে পারবেন। চট্টগ্রাম নগরীর স্টোরিটেলিং প্লাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজের আয়োজনে এই উৎসবে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক ও সাংবাদিক এম এ মালেক, একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক হরিশংকর জলদাস, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব এবং চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন প্রমুখ।উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন উৎসবটির সমন্বয়ক সাইদ খান সাগর।

চট্টগ্রাম জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় এই বই বিনিময় উৎসবে সকল বয়সের ও শ্রেণীপেশার মানুষ তাদের পঠিত বই রেখে বিনামূল্যে বিনিময় করে নিয়ে যেতে পারবেন অন্য কোনো বই। প্রায় ৩০ হাজার বই বিনিময় করার লক্ষ্যে অনুষ্ঠিতব্য এই আয়োজনটি নতুন পাঠক তৈরি করতে ভূমিকা রাখবে মনে করেন এই উৎসবের আয়োজকরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব