রিকশা ছিনতাই করতে না পেরে চালককে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি | ২৬ এপ্রিল ২০২৪, ১৮:৩৫

প্রতীকী ছবি
ব্যাটারিচালিত একটি রিকশা ছিনতাই করতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশা চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জে-কূপতলা সড়কের ৭৫ নং রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
 
স্থানীয়দের বরাত দিয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রিকশা চালক আশরাফ আলী তার রিকশা নিয়ে কুপতলা থেকে বাড়ি ফিরছিলেন। পথে ৭৫ নং রেলগেট এলাকায় পৌঁছলে আগে থেকে ছুরি হাতে ওৎ পেতে থাকা একজন ছিনতাইকারী তার পথ রোধ করে। ছুরির মুখে রিকশা এবং রিকশার চাবি দিয়ে দ্রুত রিকশা চালককে উল্টো পথে যেতে বলে। একপর্যায়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে ছিনতাইকারী যুবক রিকশা চালকের পেটে ছুরি চালিয়ে দেয়। এতে গুরুতর আহত হয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে আশরাফ আলীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়। এর কিছুক্ষণ পর  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
তিনি আরও বলেন, খবর পেয়ে সাথে সাথেই পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে যায়। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাইকারী সাদেকুল ইসলামকে (৩০) আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। 
 
নিহত আশরাফ আলী খোলাহাটী ইউনিয়নের সাহার ভিটার গ্রামের মৃত ফয়জার রহমানের  ছেলে। ছিনতাইকারী সাদেকুল ইসলাম কুপতলা ইউনিয়নের রামপ্রসাদ গ্রামের আবুল হোসেনের ছেলে। 
 
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব