জামালপুরের ইসলামপুরে সোনারতরী নামে ভূয়া এনজিওর প্রতারণা

জামালপুর প্রতিনিধি | ২ এপ্রিল ২০২৪, ২০:২১

ছবিঃ সংগৃহীত
জামালপুরের ইসলামপুরে সোনারতরী সমাজ সেবাসংঘ নামে একটি ভূয়া সংস্হা বাজার মূল্যের চেয়েও অধিক মূল্যে নিম্ন মানের পণ্য বিক্রয় করা নিয়ে উপকারভোগীদের মাঝে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে। 
 
ভোক্তভোগীদের অভিযোগ, ন্যায্য মূল্যে পণ্য ও সেবা পেতে সোনারতরী সমাজ সেবাসংঘ নামে এনজিওটির সদস্য হতে পলবান্ধা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল ও ইউপি সদস্যরা আড়াইশত টাকা করে ২৬শত মানুষের নিকট প্রায় ৬ লক্ষাধিক টাকা নিয়েছে। 
 
মঙ্গলবার সকালে সোনারতরী সমাজ সেবাসংঘের লোকজন ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে এসে দেখেন ময়দা, চিনি, সাবান, ডাল, হুইল পাউডারসহ ৭টি পণ্যের নিম্মমানের প্যাকেজে বাজার মূল্যের চেয়ে দাম বেশি নেওয়া হচ্ছে। এই নিয়ে তাৎক্ষণিক উপকারভোগীদের মাঝে অসন্তোষ ও ক্ষোভ দেখা দেয়। এসময় তারা ঘটনার প্রতিবাদ জানিয়ে পণ্য নেওয়া বর্জন করে চেয়ারম্যান বাড়ীর সামনে বিক্ষোভ করে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
 
এ ব্যাপারে পলবান্ধা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানান, লোকজন বল্লেই তো হবে না। এছাড়া বিষয়টি আমার না। এনজিও ঠিকাদাররা জানেন তারা পণ্যের দাম বেশি না কম।
 
এ ব্যাপারে সোনারতরী সমাজ সেবাসংঘের নির্বাহী পরিচালক দিলিপ কুমার দেবনাথ জানান, সংস্হাটির কোন রেজিস্ট্রেশন নেই, তবে উপজেলা সমাজ সেবা অফিসারের মৌখিক অনুমতিতে কার্যক্রম করছেন। আমাদের এ কথা বলে কেউ সদস্য হওয়ার জন্য কেউ টাকা নিলে ফেরত দিবে। নিম্নমানের পণ্য অভিযোগটি সঠিক নয়, আমরা ময়মনসিংহ থেকে ব্র্যান্ড কোম্পানির পন্য বিক্রির জন্য প্যাকেজ করেছি।
 
এ ব্যাপারে ইসলামপুর সমাজ সেবা অফিসার রুহুল আমিন জানান, তিনি সোনারতরী সমাজ সেবাসংঘ নামে কোন সংস্থাকে কোন কার্যক্রমের জন্য অনুমতি দেননি। তার দপ্তরের এই নামে কোন এনজিওর রেজিস্ট্রেশনও নেই।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম জানিয়েছেন, সোনারতরী নামে কোন সংস্হাকে তিনি চিনেন না, এটা একটা ভূয়া সংস্হা হবে। কোন এনজিও বা সংস্থা এলাকায় কোন সমাজ সেবামূলক কাজ করলে আমার কাছে প্রত্যয়ন নিবে। উক্ত ভূয়া সংস্হার বিরুদ্ধে কেউ আমাকে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যাবস্হা নেওয়া হবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর