পাবনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার বীজ বিতরণ উদ্বোধন

পাবনা প্রতিনিধি | ১ এপ্রিল ২০২৪, ১৭:১৭

ছবিঃ সংগৃহীত
পাবনা সদর উপজেলায় প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পাট, উফশী, আউশ, গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের বীজ এবং রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। 
 
সোমবার (০১ এপ্রিল) সকালে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলায় পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষকদের ভাগ্য পরিবর্তন করার জন্য বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানে কৃষক বাঁচলে দেশ বাঁচবে।
 
তিনি আরো বলেন, এমন এক সময় ছিলো কৃষকদের সারের জন্য গুলি খেয়ে মরতে হয়েছে। কিন্তু বর্তমান সরকারের আমলে সার ও বীজ কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাহানা পারভীন লাবনী।
 
পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে আরো  বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. জামাল উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, জেলা কৃষকলীগের সভাপতি শহিদুর রহমান শহিদ, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মুন্সী, চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান প্রমুখ।
 
সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে,  উপজেলার সকল ইউনিয়নের ১১ হাচার ৫৬০ জন কৃষকদের মাঝে ৫৯ লাখ ৫২ হাজার ৯৬০ টাকার পাট, উফশী, আউশ, গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের বীজ এবং রাসায়নিক সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
 
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সাঈদ শিখনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুনতাজ আলী, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মুন্নু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব