ঘোড়াঘাটে তিন দিন ধরে ঝুলছিল বয়োবৃদ্ধের মরদেহ

দিনাজপুর প্রতিনিধি | ৩০ মার্চ ২০২৪, ১৫:৫৬

ছবিঃ সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে বিশ্বনাথ টুডু (৭৫) নামে এক বয়োবৃদ্ধ আদিবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ধারণা করা হচ্ছে আনুমানিক তিন দিন আগে সবার অগোচরে গলায় ফাঁস নেন তিনি। পরে স্থানীয় লোকজন তার নিজ ঘরে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। 

বিশ্বনাথ টুডু ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের কোশিগাড়ি এলাকার মৃত রায়া টুডুর ছেলে।

স্থানীয় চেয়ারম্যান সাজ্জাদ হোসেন জানান, বিশ্বনাথ মাদকাসক্ত ছিলেন। সারা দিন রাত চোলাই মদ খেয়ে মাতাল হয়ে থাকতেন। এই কারণে দশ বারো বছর আগে বিশ্বনাথ টুডুর স্ত্রী তাকে ও এক মেয়েকে ফেলে রেখে বাড়ি থেকে চলে যান। পরে তার এক মাত্র মেয়েকে বিয়ে দিয়ে দেন বিশ্বনাথ টুডু । সেই থেকে বাসায় একাই থাকতেন তিনি। আর এই কারণে ধারণা করা হচ্ছে, পরিবারের অন্য লোকজনের সাথে বনিবনা না হওয়া এবং একাকীত্ব থেকে মানসিক ভাবে ভেঙ্গে পড়েন তিনি আর এ কারণে এই ঘটনা ঘটিয়েছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) আসাদুজ্জামান বলেন, এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব