গোবিন্দগঞ্জে ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি | ১৩ মার্চ ২০২৪, ১০:৩২

ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্যাস সিলিন্ডারের ভিতরে বিশেষ কায়দায় রাখা ৩৯৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‌্যাব। একই সঙ্গে একটি প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দসহ রুবেল হোসেন (২৮) ও ইউসুফ মন্ডল লেবু (২৬) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
 
মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
গ্রেফতারকৃত রুবেল হোসেন লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারি গ্রামের শাহ জালাল মিয়ার ছেলে ও ইউসুফ মন্ডল লেবু গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নুনিয়াগাড়ি গ্রামের আব্দুস সামাদ মন্ডলের ছেলে।
 
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১২ মার্চ) ভোরবেলার দিকে গোপন সংবাদে ক্যাম্পের একটি অভিযানিক দল গোবিন্দগঞ্জের হিরকমোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৩৯৪ বোতল ফেনসিডিল জব্দ করাসহ ওই কারবারিদের গ্রেফতার করা হয়।
 
এ বিষয়ে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই ঘটনার সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব