কিশোর গ্যাং লিডার রাব্বি সহ ৩ জনকে আটক করেছে র‌্যাব

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | ৩ মার্চ ২০২৪, ১৭:১২

কিশোর গ্যাং লিডার রাব্বি সহ ৩ জনকে আটক করেছে র‍্যাব
কিশোর গ্যাং লিডার রাব্বি সহ ৩ জন কিশোর গ্যাং কে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাট ক্যাম্প।
 
সত্যতা নিশ্চিত করে র‌্যাব কাম্প থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের চৌকস অপারেশনাল দল শনিবার ২ মার্চ দিনগত সন্ধা সারে ৭ টারদিকে জয়পুরহাট জেলার সদর উপজেলার ভাদসা হতে কিশোর গ্যাং লিডার রাব্বি হোসেন(২১), পিতা-মোঃ রমজান আলী, সাং-পন্ডিতপুর ও তার সহযোগী প্রিয় সৌরভ (২০), পিতা- শ্রী পরিমল চন্দ্র, সাং-বামনপাড়া ভাদসা এবং রিসাদ হোসেন (২১), পিতা-মোঃ কামরুল ইসলাম,সাং-পাবর্তীপুর সহ পলাতক একজন সিহাব হোসেন (১৯) সকলের থানা ও জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়।
 
র‌্যাব আরো জানায়, সমসাময়িক সময়ে জয়পুরহাট এ কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। কিশোর গ্যাংদের ঔদ্ধত্য আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন কোন অপরাধ নেই যার সাথে এরা জড়িত হচ্ছে না।
 
এহেন পরিস্থিতির প্রেক্ষিতে র‌্যাব-৫, সিপিসি-৩ আভিযানিক দল কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল জয়পুরহাট জেলার সদর থানাধীন ভাদসা এলাকায় পৌঁছে আটককৃত কিশোর গ্যাংয়ের সদস্যদের অস্ত্র সহ হাতেনাতে গ্রেফতার করেন।
 
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব