বেইলি রোডে অগ্নিকান্ডে সরাইলের একই পরিবারের ৫ জন নিহত

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ১ মার্চ ২০২৪, ১৬:১৬

বেইলি রোডে অগ্নিকান্ডে সরাইলের একই পরিবারের ৫ জন নিহত

ঢাকার বেইলি রোডে একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের একই পরিবারের পাঁচ জন নিহত হয়েছে।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর খন্দকার পাড়ার স্থায়ী বাসিন্দা ইতালি প্রবাসী সৈয়দ মোবারক হোসেন কাউছার, তার স্ত্রী স্বপ্না বেগম, বড় মেয়ে সৈয়দা কাশফিয়া (১৮) দ্বিতীয় মেয়ে সৈয়দা নূর (১৪) একমাত্র ছেলে সৈয়দ আব্দুল্লাহ(৭)। তারা ঢাকার ওই ভবনের একটি হোটেলে রাতের খাবার খেতে গিয়েছিল।

নিহতের ফুফাতো ভাই সাইফুল ইসলাম জানায়, প্রায় বিশ বছর যাবৎ কাউছার ইতালি প্রবাসী। গত দুই সপ্তাহ আগে তিনি দেশে আসেন, ইতালিতে ব্যবসা করতেন তিনি। সেখানে স্থায়ীভাবে থাকার সুযোগ পেয়েছেন। কয়েকদিনের মধ্যে স্ত্রী ও সন্তানদের সেখানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। হঠাৎই আগুনে পুড়ে তাদের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। বেইলি রোডের আগুনে পোড়ার ঘটনায় এই পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে জানা গেছে । সেখানে স্ত্রী-সন্তানসহ মারা গেছেন সৈয়দ মোবারক হোসেন কাউছার।

নিহতের আরেক চাচাতো ভাই ফয়সাল বলেন, ‘পরিবারটি ইতালিতে স্থায়ীভাবে বসবাসের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছিল । কিন্তু তাদের আর যাওয়া হলো না। ঢাকার মধুবাগে তারা বসবাস করতেন। পরিবারের সবাইকে নিয়ে খেতে যাওয়াটাই কাল হলো তাদের। পরিবারের আর কেউ বেঁচে রইলো না।'

নিহতের মা হেলেনা বেগম জানায়, ঢাকা থেকে আজকে সবাই বাড়িতে আসার কথা ছিল, এখন লাশ হয়ে বাড়ি আসতেছে। ঢাকা থেকে মরদেহ নিয়ে রওনা হয়েছে, বাদ আছর নিহতদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে জানান তিনি। একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব