ভৈরবে ১৮ কেজি ৩০০ গ্রাম গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী র‍্যাবের হাতে আটক

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ২০ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:৪৯

ভৈরবে ১৮ কেজি ৩০০ গ্রাম গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী র‍্যাবের হাতে আটক
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভবানিপুর এলাকা থেকে গাঁজা বিক্রয় করার সময় মিন্টু মিয়া (৪৩) নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে কিশোরগঞ্জ র‌্যাব-১৪, সিপিসি-২, এর র‌্যাব সদস্যরা।
 
আটককৃত মাদক ব্যবসায়ী মিন্টু মিয়া ভৈরব উপজেলার ভবানিপুর এলাকা মফিজ উদ্দিনের ছেলে।
 
র‌্যাব জানায়, গোপন সংবাদের গত সোমবার ১৯ ফেব্রুয়ারী রাত ৯:১৫ মিনিটের সময় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভবানিপুর পশ্চিমপাড়া সাকিনস্থ বাচ্চু তালুকদার, পিতা-সৈয়দ মিয়া এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে ১৮(আঠার) কেজি ৩০০(তিনশত) গ্রাম গাঁজা, ০১টি মোবাইল সহ মাদক ব্যবসায়ী মিষ্টু মিয়া(৪৩) কে গ্রেফতার করেছে।
 
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত মাদক ব্যবসায়ী মিন্টু মিয়া মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 
র‌্যাব-১৪, সিপিসি-২এর কোম্পানি অধিনায়ক  স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবীর সংবাদ মাধ্যমকে জানান মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত আছে  ইহা চলমান থাকবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর