ইটনায় ভুয়া চিকিৎসক পরিচয়ধারীকে মোবাইল কোর্টের জরিমানা, চেম্বার সিলগালা

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ১৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:২৯

ইটনায় ভুয়া চিকিৎসক পরিচয়ধারীকে মোবাইল কোর্টের জরিমানা, চেম্বার সিলগালা
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ভুয়া চিকিৎসক পরিচয়ধারী মোঃ আবু বাছেদ চৌধুরী কে মোবাইল কোর্ট পরিচালনা কালে জরিমানা সহ  চেম্বার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার  সদর ইউনিয়নের পূর্ব গ্ৰাম এলাকায় সনদ ছাড়া ‘চিকিৎসক’ পরিচয় দিয়ে রোগী দেখার অপরাধে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং চেম্বার সিলগালা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ হোসেন। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অনিক দেব এবং ইটনা থানা পুলিশ সদস্যরা।
 
 
স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ইটনা উপজেলায় পলিপাস-পাইলসসহ বিভিন্ন ধরনের চিকিৎসা করে আসছিলেন মোঃ আবু বাছেদ চৌধুরী। এছাড়াও তিনি নিজেকে সাংবাদিক দাবী করতেন।
 
মোঃ আবু বাছেদ চৌধুরী কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মোঃ মঞ্জুরুল হক চৌধুরীর ছেলে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর