প্রিমিয়ার আইডিয়াল স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি | ৮ ফেব্রুয়ারী ২০২৪, ২০:০১

প্রিমিয়ার আইডিয়াল স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ময়মনসিংহে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 
 
বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে স্কুল হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।
 
এসময় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য মেয়র টিটু বলেন, এই বিদায় আসলে সাময়িক একটি বিদায়। আমরা একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাতে যাচ্ছি কিন্তু আমরা নিশ্চয়ই পূর্ণদ্যমে একে অপরের পাশে থেকে আগামীর যে স্বপ্ন, সুখী সমৃদ্ধ সমাজ গড়বো এটি আমাদের সকলের প্রত্যাশা। আর তোমাদের এই বন্ধুত্ব, ভাতৃত্ববোধ এটি নিশ্চয়ই আমৃত্যু বজায় থাকবে। এসএসসি পরীক্ষার পর হয়তোবা অনেকে অনেক কলেজে তোমরা পরবর্তী পড়ালেখা চালিয়ে যাবে। লেখাপড়া শেষ করে উচ্চ ডিগ্রি নিয়ে দেশ বিদেশে কর্ম করে দেশের সুনাম অর্জন করবে। আমি তোমাদের সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করি।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডহক কমিটির অভিভাবক সদস্য মো: আবুল কাশেম। এছাড়াও আরও বক্তব্য রাখেন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী দিলীপ সরকারসহ শিক্ষক- শিক্ষার্থী প্রমুখ।
 
আলোচনা শেষে এসএসসি পরীক্ষার্থীর মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব