অধিক কৃষি জমি ব্যবহার, ইটভাটা মালিকের লাখ টাকা জরিমানা

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা  প্রতিনিধি | ৩১ জানুয়ারী ২০২৪, ১৮:৩৩

অধিক কৃষি জমি ব্যবহার, ইটভাটা মালিকের লাখ টাকা জরিমানা
গাইবান্ধার সুন্দরগঞ্জে অধিক কৃষি জমি ব্যবহার করা দায়ে এক ইটভাটা মালিকের ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
বুধবার (৩১ জানুয়ারী) দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাসুদুর রহমান।
 
জানা যায়, উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ এলাকায় অবস্থিত এসআর ব্রিকস দীর্ঘদিন ধরে অধিক কৃষি জমি ব্যবহার করে অবৈধভাবে মাটি মজুদ রাখার দায়ে ১ লাখ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অতিরিক্তি জমি ব্যবহার না করাসহ পরিবেশ অধিদপ্তরের বিধি মোতাবেক ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে। 
 
এ নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত ইটভাটাগুলোর মধ্যে ৪ টিতে অভিযান পরিচালনা করে জরিমানা ও সতর্ক করে দেয়া হল। এরআগে উপজেলার সর্বানন্দ ও ছাপড়হাটী ইউনিয়নের আরো ৩টি ইটভাটা সংশ্লিষ্ট বিধি উপেক্ষা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ -এর বিশেষ ক্ষমতাবলে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
 
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তরিকুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট আইন অমান্য করে যেসব ইটভাটা পরিচালিত হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণে রাষ্ট্রীয় ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর