চৌদ্দগ্রামে ৯ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

মনোয়ার হোসেন, কুমিল্লা | ১৫ জানুয়ারী ২০২৪, ১৬:৪৫

চৌদ্দগ্রামে ৯ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার
বিশেষ পন্থায় ইয়াবা পাচারের সময় কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ হাজার ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
 
সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা। 
 
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোঃ আলমগীর হোসেন জানান, রোববার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পৌরসভাধীন লাকসাম রোড নামকস্থানে ঢাকামুখী একটি কাভার্ডভ্যানে করে মাদক পাচার হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ চেক পোস্ট বসিয়ে একটি
কাভার্ডভ্যান (ঢাকামেট্রো-ট-২৪-০৫৩৪) গতিরোধ করে।
 
পুলিশের উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যান চালক ও তার সহকারী পালিয়ে যাওয়া চেষ্টা করলে ধাওয়া করে তাদেরকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক কাভার্ডভ্যানের চেচিসের নিচে বিশেষ পন্থায় পাইপের ভিতরে লুকানো ৯ হাজার ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এ সময় কাভার্ডভ্যানের চালক বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দাইমুল্যা গ্রামের মৃত ইউনুছ মন্ডলের ছেলে জহরুল ইসলাম(৪৫) ও সহকারী একই উপজেলার শিহালী হাজীপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মিন্টু মিয়াকে(৪২) আটক করে। এ সময় তাদের থেকে দুইটি মোবাইল ফোন ও নগদ ৪১ হাজার ৪’শ ৪০ টাকা উদ্ধার করা হয়। 
 
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে। সোমবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়’।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর