আজমিরীগঞ্জে পৌষ সংক্রান্তি মেলায় জুয়া খেলায় দুইজনের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি | ১৪ জানুয়ারী ২০২৪, ১৯:১৬

ফাইল ছবি

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের কালভৈরব মন্দির মাঠে প্রতি বছরের ন্যায় শুরু হয়েছে পৌষ সংক্রান্তি মেলা।

মেলা চলবে রবি ও সোমবার দুইদিন। মেলাকে কেন্দ্র করে সক্রিয় হয়েছে এক শ্রেণীর জুয়াড়িরা৷

রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে মেলার মাঠে অভিযান চালায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মো.শফিকুল ইসলাম৷

এসময় জুয়া খেলার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই যুবককের প্রত্যেককে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়।

কারাদন্ড প্রাপ্তরা হলেন জলসুখা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের তরুল মিয়ার পুত্র রাফি মিয়া (২১) এবং বনপাড়া গ্রামের আবুল কালাম মিয়ার পুত্র সজিব মিয়া (২২)।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো.শফিকুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুয়া সহ সকল অপরাধ রোধে মাঠে তৎপর রয়েছি। এরই ধারাবাহিকতায় আজ জলসুখায় জুয়া খেলার দায়ে দুইজনের প্রত্যেককে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৩ ধারায় ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক প্রদীপ রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগীতা প্রদান করেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২