বাস ও বিজিবি'র টহল পিকআপের সংঘর্ষ,  আহত ৮

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা প্রতিনিধি | ৫ জানুয়ারী ২০২৪, ১৭:৩৪

বাস ও বিজিবি'র টহল পিকআপের সংঘর্ষ,  আহত ৮
 
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার গাইবান্ধা টু পলাশবাড়ী সড়কের রাইচমিল নামক স্থানে যাত্রীবাহী বাসের সাথে বিজিবি বহনকারী টহলটিমের একটি পিকআপের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিজিবির ৫ সদস্যসহ মোট ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
শুক্রবার (৫ জানুয়ারী) শুক্রবার সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া থেকে জে আর পরিবহণ নামের একটি যাত্রীবাহি বাস গাইবান্ধার দিকে যাচ্ছিলো। পথে বাসটি রাইচমিল এলাকায় পৌছিলের হঠাৎ করে পলাশবাড়ীর দিকে আসা বিজিবি বহনকারী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপটি ক্ষতিগ্রস্ত হয়। এসময় আহত হয় পিকআপে থাকা ৫ বিজিবির সদস্যসহ মোট ৮ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 
 
এ বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মোহাম্মাদ  সাজ্জাদ জানান, বাসের সাথে সংঘর্ষে নির্বাচনের দায়িত্বে থাকা বিজিবি বহনকারী পিকআপে থাকা ৫ জন সদস্যসহ ৮ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সাথে ক্ষতিগ্রস্ত বাস ও পিকআপটি সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। তবে তিনি আহতদের পরিচয় জানাতে পারেননি।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর