সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের ২টি বাস উপহার দিলেন রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার, পাবনা | ৩ জানুয়ারী ২০২৪, ১৮:১০

সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের ২টি বাস উপহার দিলেন রাষ্ট্রপতি
মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শিক্ষার্থীদের জন্য শুভেচ্ছা স্বরুপ ২টি বাস উপহার দিয়েছেন।
 
বুধবার (০৩ জানুয়ারি) দুপুরে সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে এই বাস দুটি হস্তান্তর করেন রাষ্ট্রপতি পুত্র, কেন্দ্রীয় আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য আরশাদ আদনান রনি। 
 
রনি তার বক্তব্যে বলেন, বাবা এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। এই প্রতিষ্ঠানই নয়, পুরো পাবনা নিয়ে তিনি ভাবছেন। পাবনার জন্য অনেক ভাবনা নিয়ে এগুচ্ছেন। পাবনা জেলাকে তিনি আধুনিক, যুগোপযোগী ও টেকসই উন্নয়নের রোল মডেলে পরিণত করতে চান।
 
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাহবুব সরফরাজের সভাপতিত্বে বাস হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা বেবী ইসলাম, বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর শিবজিত নাগ। 
 
এ সময় সরকারি এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মাহবুব হাসান, কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, রাজনীতিবিদ ও শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে অতিথিবৃন্দ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাহবুব সরফরাজের হাতে বাস দু'টির চাবি, কাগজপত্র ও বাস দুটি তুলে দেন। পরে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট তুলে দেয়া হয়। শেষে ফিতা কেটে বাস দু'টি হস্তান্তর করেন।
 
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর মোঃ জালাল উদ্দিন। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব