করগাঁও ক্যাম্পাস মডেল একাডেমীতে বই উৎসব-২০২৪ অনুষ্ঠিত

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ১ জানুয়ারী ২০২৪, ১৮:৫৩

করগাঁও ক্যাম্পাস মডেল একাডেমীতে বই উৎসব-২০২৪ অনুষ্ঠিত

কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাস মডেল একাডেমীর বই উৎসবের আমেজে শিক্ষার্থীদের হাতে নতুন  বছরের নতুন বই বিতরণের মাধ্যমে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরের নতুন বই বিতরণ উৎসবের আয়োজনে এবার শিক্ষার্থীরা নতুন বইয়ের ঘ্রান নিতে পেরেছে। 

সোমবার (১ জানুয়ারি) সকাল ১০ টায় করগাঁও ইউনিয়নের ক্যাম্পাস মডেল একাডেমী প্রাঙ্গনে বই উৎসবের শুভ উদ্বোধন করেন করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ নাদিম মোল্লা।এসময় তিনি তার বক্তব্যে বলেন, নতুন বছরে, নতুন প্রজন্ম নতুন বইয়ের ঘ্রানে সকল শিক্ষার্থী এই ২০২৪সালকে বরণ করে নিয়ে রঙ্গীন করে তুলবে। আশাকরি সরকারের বাস্তবমুখি এই পদক্ষেপের উপর বছরের প্রথমদিনেই আমাদের কোমলমতি শিক্ষার্থীরা স্বপ্ন দেখতে পারবে। আমাদের শিক্ষার্থীদের জন্য শুভ কামনা। আমি বর্তমান সরকারের এই পদক্ষেপের জন্য ধন্যবাদ জানাই।
 
শিক্ষার্থীদের বই উৎসবের মধ্যদিয়ে শ্রেণির পাঠ্যবই বিতরণ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা  আসমা আক্তার সুরমা। এসময় তিনি তার বক্তব্যে বলেন, এবারের সরকারের নতুন কারিকুলামের উপর শিখন হবে অভিজ্ঞতায়, মূল্যায়ন হবে যোগ্যতায়, প্রতিযোগিতা নিজের সাথে, সহযোগিতা সবার সাথে। আমার শিক্ষার্থীরা সর্বদাই ভালো ফলাফল করে। বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই বিতরণ করে তিনি বলেন আমি আশাকরি নতুন বছরে পূর্বের ন্যায় আরো ভালো ফলাফল অর্জন করবে। ইনশাল্লাহ। 
 
উক্ত সময়ে বিদ্যালয়ের বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক মোঃ মুজিবুর রহমান, করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তোতন, করগাঁও বাজার বনিক সমিতির সভাপতি মোঃ শাহিদুর রহমান বাবুল,সহ স্কুলের সকল শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব