কটিয়াদী-পাকুন্দিয়া আসনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আলোচনা সভা 

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ২৬ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৫

কটিয়াদী-পাকুন্দিয়া আসনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আলোচনা সভা 
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কটিয়াদী-পাকুন্দিয়া সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ কে নৌকা মার্কায় বিজয়ী করার লক্ষ্যে কটিয়াদী উপজেলার ২ নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের  পারদিয়াকুল বাজারে নির্বাচনী প্রচারণা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
আওয়ামী লীগের নেতা শরীফুল ইসলাম রিমেলের  সার্বিক আয়োজনে সোমবার ২৫ ডিসেম্বর সন্ধ্যার পর পারদিয়াকুল বাজারে এলাকার বিশিষ্ট সমাজ সেবক আবুল কাইয়ুম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আওয়ামী লীগ নেতা শরীফুল ইসলাম রিমেল।
 
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান ভুঁইয়া, ২ নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ, বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন।
 
এ সময় আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দের পক্ষে কে নৌকা মার্কা কে বিজয়ী করার লক্ষ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সৈয়দ আহমাদুজ্জামান প্রদীপ, ইউপি সদস্য মোঃ কাঞ্চন মিয়া, ছাত্রলীগ নেতা বায়েজিদ, আওয়ামী লীগ নেতা এস এম মাহমুদুল হক জেমস এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা। 
 
আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারি ২৪ ইং তারিখের নির্বাচনে নারী পুরুষ নির্বিশেষে সকলকে ভোট ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ কে বিপুল ভোটে বিজয়ী  করার আহ্বান জানান।
 
সোমবার সন্ধ্যার পর পারদিয়াকুল বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় ব্যাপক জনসমাগমের ফলে আলোচনা সভাটি এক জনসমাবেশে পরিণত হয়।
উক্ত আলোচনা সভাটি পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা মোঃ কফিল উদ্দিন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর