হবিগঞ্জে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবা-চোলাই মদসহ গ্রেফতার ১২

হবিগঞ্জ প্রতিনিধি | ২৪ ডিসেম্বর ২০২৩, ১৮:০২

হবিগঞ্জে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবা-চোলাই মদসহ গ্রেফতার ১২

হবিগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে ৭৪ কেজি গাঁজা, ১৪৩ পিস ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে। এর সাথে জড়িত ১২ জনকে গ্রেফতার করে ৮টি মামলা দেয়া হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) বেলা ৩টায় প্রেস কনফারেন্সের মাধ্যমে হবিগঞ্জের পুলিশ সুপার মো. আক্তার হোসেন বিষয়টি জানিয়েছেন।

পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে আক্তার হোসেন জানান- শনিবার (২৩ ডিসেম্বর) ভোর পৌনে ৭টায় চুনারুঘাট উপজেলার চণ্ডিছড়া চা বাগানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এতে ৪৮ কেজি গাঁজাসহ এক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। অপর এক অভিযানে এক পলাতক আসামীকেও গ্রেফতার করে ডিবি। ওইদিন সন্ধ্যা পৌনে ৭টায় মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রাম থেকে ৩ জুয়াড়ীকে গ্রেফতার করে ডিবি।
এছাড়াও চুনারুঘাট থানার অভিযানে আহমদাবাদ ইউনিয়নের আমু চা বাগান এলাকা থেকে শনিবার দিবাগত রাত পৌনে ১০টায ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এর আগে, চুনারুঘাট শহরের হাতুন্ডা এলাকা থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ।

এছাড়াও বানিয়াচং থানার অভিযানে ৯ কেজি গাঁজা, ৯ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়। লাখাই থানার অভিযানে ২০ লিটার চোলাই মদসহ ২ জনকে গ্রেফতার করা হয়। আআজমিরীগঞ্জে ২৪ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার মো. আক্তার হোসেন বলেন, গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে। এরকম অভিযান আরো চলবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর