প্রচন্ড শীতকে উপেক্ষা করে রাতেও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত নৌকার মাঝি সৌরেন

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | ২১ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৭

প্রচন্ড শীতকে উপেক্ষা করে রাতেও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত নৌকার মাঝি সৌরেন

সারা দেশের মতো উত্তরের খাদ্যভান্ডার নওগাঁতেও পুরোদমে বাজতে শুরু করেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাঢোল। গত ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে প্রতিক পাওয়ার পর থেকে প্রচন্ড শীতকে উপক্ষো করে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে পরিবর্তনের আশ্বাস দিয়ে ভোট প্রার্থনা করছেন সরকার দলীয় প্রার্থীরা। তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর ৬টি আসনের প্রার্থীরা প্রচার-প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন। প্রতিটি এলাকার ওলিগলি পোস্টার ও ব্যানারে ছেঁয়ে গেছে।

সকল আসনের মধ্যে নওগাঁ-৩ আসন একটি ঐতিহাসিক আসন। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঐতিহাসিক নির্দশন পাহারপুড় বৌদ্ধ বিহারের আসন হচ্ছে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী)। এই আসনে সরকার দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতিক পেয়েছেন জেলা আ’লীগের সদস্য ও সরকারের সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী (সৌরেন)। দায়িত্বে থাকাবস্থায় নিজের এলাকার যোগাযোগ ব্যবস্থার আমুল উন্নয়ন এর পাশাপাশি সকল উন্নয়ন মূলক কাজ সহ পুরো নওগাঁ জেলার বিভিন্ন এলাকার অবকাঠামো গত উন্নয়ন মূলক কাজ গুলো সৌরেন চক্রবর্ত্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতায় অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করেছেন। ফলে নিজের এলাকার পাশাপাশি পুরো নওগাঁবাসীর কাছে সৌরেন চক্রবর্ত্তীর একটি ভাবমূর্তি সৃষ্টি হয়েছে অনেক আগেই। নিজের বিদ্যাপীঠ বালুভরা আর.বি. উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অত্যাধুনিক লাইব্রেরী, মক্তিযুদ্ধের সংগ্রহশালা ও দেশ-বিদেশের সহস্রাধিক জ্ঞানী, মনীরিষীসহ বিখ্যাত ব্যক্তিদের বিরল ছবির সংগ্রহ সৌরেন বাবুর সামাজিক কার্মকান্ডকে আরো বেশি সম্প্রসারিত করেছে। তাই নির্বাচনকে সামনে রেখে বর্তমানে নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সরকারের সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী (সৌরেন)। দিনের ন্যায় রাতেও তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে আগামীর উন্নয়নশীল বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বদলে যাওয়ার বার্তা পৌছে দিয়ে ভোট প্রার্থনা করছেন। তারই ধারাবাহিকতায় দিনের বেলায় বদলগাছী উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে বুধবার সন্ধ্যার পর তিনি নিজ জন্মস্থান বালুভরা হাটে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে নির্বাচনী গণসংযোগ চালান।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার বদলে যাওয়ার অঙ্গিকারকে পাথেয় করে চাকরী জীবন শেষে সমাজের মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে নির্বাচনে এসেছেন। মহাদেবপুর ও বদলগাছী উপজেলার পরিবর্তনশীল প্রতিটি মানুষ আবারো উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দিয়ে সৌরেনকে নয় উন্নয়ন এর কর্ণধার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করবেন এবং আগামীর শোষনমুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সহযাত্রী হবেন বলে তিনি শতভাগ আশা ব্যক্ত করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর