গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপির ঝটিকা মিছিল ও যানবাহন ভাংঙ্গচুর

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা প্রতিনিধি | ১৯ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৯

গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপির ঝটিকা মিছিল ও যানবাহন ভাংঙ্গচুর।   
বিএনপির ডাকা হরতাল সমর্থনে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা রংপুর মহাসড়কের জুনদহ হতে দুবলাগাড়ী এলাকার মধ্যে একটি যাত্রীবাহি বাস ও কয়েকটি ট্রাকসহ মোট ৬ টি যানবাহনের সামনের গ্লাস ভাংচুর করেছে বিএনপির নেতাকর্মীরা। এতে ঢাকা রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। উক্ত স্থানে পরিস্থিতি নিয়ন্ত্রনে নির্বাহী ম্যাজিস্টেট এর নেতৃত্বে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরাসহ অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান গ্রহন করলে পিছু হঠতে বাধ্য হয় বিএনপির নেতাকর্মীরা।
 
পরে মহাসড়কের যান বাহন চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।
 
জানা যায়, আজ ১৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল নিয়ে ঢাকা রংপুর মহাসড়কে উঠে এলোপাতারি ভাবে মহাসড়কের উপর চলাচলরত ও থামানো যানবাহন বাস ও ট্রাকের সামনের গ্লাস ভাংচুর করে এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে টিয়ারসেল নিক্ষেপ করলে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় কেউ গুরুতর হওয়ার খবর না পাওয়া গেলেও ঢিল ও লাঠির আঘাতে আঘাত প্রাপ্ত হয়েছে যাত্রী,যানবাহনের চালক,হেলাপারসহ কয়েকজন।
 
পলাশবাড়ী থানা অফিসার ইনর্চাজ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, এঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনের রয়েছে ও মহাসড়কে স্বাভাবিক ভাবে যান বাহন চলাচল করছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর