আসন ভাগাভাগিতে গাইবান্ধায় নৌকা হারালেন ২ আ. লীগ নেত্রী  

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা প্রতিনিধি  | ১৭ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৫

আসন ভাগাভাগিতে গাইবান্ধায় নৌকা হারালেন ২ আ. লীগ নেত্রী  
গাইবান্ধা থেকে:-আসন ভাগাভাগিতে গাইবান্ধায় নৌকা হারালেন ২ আ. লীগ নেত্রী। গাইবান্ধায় মহাজোটের সঙ্গে আওয়ামী লীগের আসন ভাগাভাগিতে গাইবান্ধায় নৌকা হারিয়েছেন ২জন  প্রার্থী। এ নিয়ে নৌকা মনোনীত এ দুই আওয়ামী লীগ নেত্রীর কর্মী সমর্থকদের মধ‍্যে হতাশার সৃষ্টি হলেও জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দের বন‍্যা বইছে।
 
রোববার (১৭ ডিসেম্বর) প্রার্থীতা প্রত‍্যাহারের শেষ দিনে আওয়ামী লীগের সাথে মহাজোটের আসন ভাগাভাগির তথ‍্য প্রকাশের মাধ‍্যমে সংশ্লিষ্টরা এ তথ‍্য নিশ্চিত করেছেন।  
 
নৌকা বঞ্চিত এ প্রার্থীরা হলেন- গাইবান্ধা -১ সুন্দরগঞ্জ আসনে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি  আফরোজ বারী এবং গাইবান্ধা-২ সদর আসনে গাইবান্ধা  জেলা আওয়ামীলীগের সদস্য ও জাতীয় সংসদের  হুইপ মাহাবুব আরা গিনি। 
 
তবে এসব আসনে মহাজোট তথা জাতীয় পার্টির প্রার্থীরা হলেন-গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে সাবেক সংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী  এবং গাইবান্ধা -২ সদর আসনে সাবেক সংসদ সদস্য আব্দুর রশিদ সরকার।  
 
এদিকে সংশ্লিষ্ট আসনদুটিতে আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহার করা হলেও আওয়ামিলীগের  বিদ্রোহী তথা স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
 
এ নিয়েও মহাজোটের শরিকদল জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে মিশ্রপ্রতিক্রিয়া রয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর