প্রথমবারের মতো পায়রা বন্দরে নোঙ্গর করল ওপিসি ক্লিংকার ও লাইমস্টোনবাহী মাদার ভেসেল

জুয়েল ফরাজী | ১৪ ডিসেম্বর ২০২৩, ১৬:২৮

প্রথমবারের মতো পায়রা বন্দরে নোঙ্গর করল ওপিসি ক্লিংকার ও লাইমস্টোনবাহী মাদার ভেসেল
পটুয়াখালীর কলাপাড়া পায়রা বন্দরে এই প্রথমবারের মতো ভীড়ল ওপিসি ক্লিংকার ও লাইমস্টোনবাহী মাদার ভেসেল। মেঘনা গ্রুপের মালিকানাধীন ‘এমভি মেঘনা হারমনি’ নামের জাহাজটিতে  ৫৩ হাজার ৭০০ মেট্রিকটন ওপিসি ক্লিংকার এবং ১০ হাজার ১০০ মেট্রিকটন লাইমস্টোন নিয়ে নোঙর করল।
 
বুধবার  মধ্য রাতে বন্দরের ইনার এ্যাংকোরেজে পৌঁছায়। পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান বলেন, জাহাজটিতে ৪৩ হাজার ৭০০ মেট্রিকটন ওপিসি ক্লিংকার এবং ১০ হাজার ১০০ মেট্রিকটন লাইমস্টোন এসেছে। গতকাল  রাতে আউটারে ১৬ হাজার মেট্রিক টন কার্গো লাইটারেজ করার পর ৩৭ হাজার ৮০০ মেট্রিক কার্গো নিয়ে ইনারে পৌঁছায়। 
 
পায়রা বন্দরের পরিচালক (ট্রাফিক) মো. আতিকুল ইসলাম  বলেন,  জাহাজটি ভিয়েতনাম থেকে যাত্রা শুরু করে। শিপ টু শিপ (এসটিএস) অপারেশনের মাধ্যমে গভীরতম নদী পথ কাজল-তেতুলিয়া ব্যাবহার করে মেঘনা নদী হয়ে মেঘনা ঘাটে যাত্রা।  তিনি আরও বলেন, কম খরচে,  দ্রুততম সময়ে খালাস করা, কম দূরত্ব, নদীর সর্বোচ্চ পানির গভীরতা ও লাইটার পরিবহনে নিরাপত্তা মান সম্মত সেবার কারনে দিন দিন এই বন্দরে ভীড় বাড়ছে। 
 
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক বন্দরের নিজস্ব জলযানযোগে বন্দরের ইনার এ্যাংকোরেজে জাহাজটি পরিদর্শন করার পর সাংবাদিকদের জানান, পায়রা বন্দরকে স্বাধীন বাংলাদেশে গ্রীণ ফিল্ড পোর্ট হিসেবে তৈরি করা হয়েছে।  বরিশাল বিভাগের উন্নয়নে মূলত বন্দরটি কাজ শুরু করেছিল।  গত বছর ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ সমাপ্ত হয়েছিল। এখন  চলছে মেইনটেইন্সের কাজ। মেঘনা গ্রুপসহ দেশের বড় বড় গ্রুপ অব কোম্পানি এই বন্দর ব্যবহার করতে শুরু করছে। আশা করি আগামিতে দেশের আরো বড় বড় কম্পানি ব্যবহার করবে এই বন্দর।  
 
তিনি আরো বলেন, আগামী সপ্তাহে আরোও একটি মেঘনা গ্রুপের মাদার ভেসেল পায়রা বন্দরে আগমন করবে আশা করছি।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব