গাইবান্ধায় ভূমিহীনদের উচ্ছেদের পাঁয়তারা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা প্রতিনিধি | ১০ ডিসেম্বর ২০২৩, ১৭:৫০

গাইবান্ধায় ভূমিহীনদের উচ্ছেদের পাঁয়তারা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি
গাইবান্ধা পৌরসভার ২ নং ওয়ার্ডের গোডাউন রোড এবং সরকারপাড়ায় বসবাসরত ভূমিহীন প্রতিবন্ধীদের নামে খাস জমি বরাদ্দ এবং স্থায়ী বসতবাড়ি নির্মাণের দাবিতে ১০ ডিসেম্বর রবিবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন ভূমিহীন কয়েকটি পরিবার।
 
শ্রী রবি বিশ্বাস, আব্দুল মতিন, তপন বিশ্বাস, আরিফ মিয়া, সুজন মিয়াসহ আরো অসংখ্য ভুক্তভোগী পরিবারের দাবি, জনৈক খলিল গং নামের স্থানীয় কুচক্রী মহলের মদদে উক্ত জমিতে বসবাসরত এইসব ভূমিহীন ও প্রতিবন্ধীদের উচ্ছেদের পাঁয়তারা করছে। খলিল গং ও তার লোকজন প্রকাশ্যে বিভি ন্নভাবে নানা হুমকি ধামকি ও ভয়-ভীতি দেখাচ্ছে।
 
এইসব অসহায় ও নিম্ন আয়ের মানুষগুলোকে উক্ত খাস জমিতে স্বাভাবিকভাবে বসবাসের ব্যবস্থা করে দেবেন, স্মারকলিপি প্রদান শেষে ডিসি অফিসের সামনে এক মানববন্ধনে জেলা প্রশাসকের নিকট এমন দাবি তুলে ধরেন ভূমিহীন এইসব পরিবারগুলো।
 
তারা আরও বলেন, প্রায় তিন যুগের বেশি সময় ধরে আমরা এখানে বসবাস করে আসছি। কোন রকমে দিনাতিপাত করছি। জনৈক খলিল বিগত দিনে লিজ দেয়ার কথা বলে আমাদের কাছ থেকে টাকাও নিয়েছেন। বর্তমানে খলিলের ষড়যন্ত্রের ফলে আমরা বসতবাড়ি নিয়ে হুমকির মুখে আছি। মাননীয় জেলা প্রশাসকের নিকট আবেদন আমাদের এই জমিতেই পুনর্বাসন করে দেয়া হোক।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর