নরসিংদীতে পিস্তলসহ সন্ত্রাসী নূরউদ্দিন গ্রেপ্তার

আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি | ৬ ডিসেম্বর ২০২৩, ০৭:১৬

নরসিংদীতে পিস্তলসহ সন্ত্রাসী নূরউদ্দিন গ্রেপ্তার
নরসিংদীর পৌর শহরের শাপলা চত্বর এলাকা হতে নুরুউদ্দিন নামে এক সন্ত্রাসীকে বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি সহ আটক করেছেন নরসিংদী থানা পুলিশ।  
 
মঙ্গলবার (৫ ডিসেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের কাজির কান্দি গ্রামের মুসলেহ উদ্দিন চৌধুরীর ছেলে মোঃ নুরুউদ্দিন চৌধুরী (২৮)।
 
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া  জানান, নরসিংদী জেলা পুলিশ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধীদের গ্রেপ্তার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার  ও বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানার উপপরিদর্শক আব্দুল গাফফার (পিপিএম-পিপিএম বার), সহকারি উপপরিদর্শক দীপক কুমার, মোস্তাফিজুর রহমান সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল অভিযান চালিয়ে শহরের শাপলা চত্বরের বশির ভূঁইয়া'র চায়ের দোকানের সামনে হতে তালিকাভুক্ত সন্ত্রাসী নুরুউদ্দিনকে ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ ১টি সচল বিদেশি পিস্তল কোমরে গোজা অবস্থায় উদ্ধারসহ গ্রেপ্তার করেন।
 
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২