কিশোরগঞ্জের মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‍্যাবের হাতে আটক

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ৫ ডিসেম্বর ২০২৩, ১১:৩৮

কিশোরগঞ্জের মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‍্যাবের হাতে আটক
কিশোরগঞ্জের মৃত্যুদণ্ড সাজা প্রাপ্ত পলাতক আসামি জিয়া উদ্দিন(৪৩)  কে ঢাকা থেকে আটক করেছে র‍্যাব ১৪ এর সিপিসি-২ এর র‍্যাব সদস্যরা। 
 
আটককৃত আসামি জিয়া উদ্দিন কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার শ্যামপুর এলাকার আব্দুস সোবাহানের ছেলে।
 
র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ফেব্রুয়ারি ২০০৬ সালে কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানাধীন হাতকাজলা নিবাসী মোঃ হারেছ মিয়ার মেয়ে রেখা আক্তার(২০) এর সাথে মোঃ হারেছ মিয়ার চাচাতো ভাইয়ের ছেলে আসামী জিয়া উদ্দিন এর ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর হইতে জিয়া উদ্দিন তার স্ত্রী রেখা আক্তার(২০) কে নিয়ে শ্বশুর বাড়ীতে বসবাস শুরু করে। বিবাহের এক দেড় মাস অতিবাহিত হতে না হতেই আসামি জিয়া উদ্দিন যৌতুকের জন্য  রেখা আক্তারকে মারপিঠ সহ শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। উক্ত নির্যাতনের বিষয়টি রেখা আক্তারের  পিতা মাতার নিকট পরিলক্ষিত হলে রেখা আক্তারের পিতা মোঃ হারেছ মিয়া মেয়ের সুখের কথা চিন্তা করে তার বাড়ীর পাশেই ক্রয়কৃত একটি জায়গাতে ০১টি বাড়ী তৈরি করিয়া দেয়। কিন্তু তাতেও রেখা আক্তারের পাষন্ড স্বামী জিয়া উদ্দিনের যৌতুকের চাহিদা মিটে নাই। আরও যৌতুকের টাকা পয়সা আনার জন্য রেখা আক্তারের উপর শারীরিক ও মানসিক নির্যাতন সহ খুন করার হুমকি দিতে থাকে। নির্যাতিত রেখা আক্তার তার উপর উক্ত নির্যাতনের বিষয়টি তাহার পিতা মাতার কে জানায়। 
 
একপর্যায়ে গত ১৪/০৭/২০০৬ ইং তারিখ রাত অনুমান ৮.০০ থেকে ৮.৩০ ঘটিকার সময় রেখা আক্তারের পাষন্ড স্বামী জিয়া উদ্দিন তার নিজ বসত ঘরে ধারালো দা দ্বারা তাহার স্ত্রী  রেখা আক্তার(২০) এর গলায় পোচাইয়া নৃশংসভাবে রেখা আক্তার কে হত্যা করে রেখা আক্তারের পিতা-মাতা সহ আশপাশের লোকজনের সম্মুখে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ঘটনায় রেখা আক্তারের পিতা মোঃ হারেছ মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যা তাড়াইল থানার মামলা নং-৪, তারিখ ১৫/০৭/২০০৬, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০০৩) এর ১১(ক)। উক্ত মামলাটি বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে আসামীর বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত গত ০১/০২/২০২১ইং তারিখ উক্ত মামলার একমাত্র আসামী জিয়া উদ্দিন, কে মৃত্যুদন্ড প্রদান করে এবং ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা জরিমানা করেন। মামলার আসামি জিয়া উদ্দিন সাজা থেকে বাঁচতে  এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় তার নাম ও ঠিকানা পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিল,  তাকে গ্রেফতারের জন্য র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী শুরু করে  সর্বশেষ ঢাকা মহানগরের কদমতলী থানা এলাকায় তার অবস্থান নিশ্চিত করে। দীর্ঘ প্রচেষ্টার পর গত ০৪/১২/২০২৩খ্রিঃ ৯.০০ ঘটিকার সময় ঢাকা মহানগরের কদমতলী থানাধীন মেরাজনগর এলাকা হইতে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির এর নেতৃত্বে  র‌্যাব-১১, আদমজীনগর নারায়নগঞ্জ এর সহায়তায় র‌্যাবের একটি চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী জিয়া উদ্দিন(৪৩), কে গ্রেফতার করেছে।
 
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মিঠামইন থানায় প্রেরণ করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর