নরসিংদীতে ডিবির হাতে ইয়াবাসহ আটক ১

আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি  | ৪ ডিসেম্বর ২০২৩, ১২:৪৫

নরসিংদীতে ডিবির হাতে ইয়াবাসহ আটক ১
নরসিংদীর শিবপুর উপজেলার কুমরাদী এলাকা হতে এক হাজার পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করেছেন নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
 
সোমবার (৪ ডিসেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন, ডিবি'র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার।  
 
আটককৃত ব্যক্তি হলেন: শিবপুর উপজেলার শুকুন্দি গ্রামের আলতাফ হোসেনের ছেলে বেলায়েত হোসেন (৩৫)।
 
ডিবির ওসি খোকন চন্দ্র সরকার জানান, জেলা গোয়েন্দা পুলিশ সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার,  অপরাধীদের গ্রেপ্তার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় রবিবার রাত পৌনে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক শেখ সেকান্দার ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল অভিযান চালিয়ে শিবপুর উপজেলার কুমারদি এলাকা হতে ১০০০ (একহাজার) পিস ইয়াবা সহ মাদক কারবারি বেলায়েত কে হাতেনাতে গ্রেপ্তার করেন।
 
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর