নওগাঁর সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসেই ৮০টি নরমাল ডেলিভারি সম্পন্ন

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | ৩ ডিসেম্বর ২০২৩, ২০:০৪

নওগাঁর সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসেই ৮০টি নরমাল ডেলিভারি সম্পন্ন
নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত নভেম্বর মাসেই ৮০টি নরমাল ডেলিভারি সম্পন্ন করেছেন দায়িত্বরত চিকিৎসকরা। এটি সংখ্যা বিচারে নওগাঁর সাপাহার  উপজেলার ইতিহাসে সর্বোচ্চ। এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যায়ে নওগাঁ জেলায় এ যাবৎ কালের সেরা অর্জন বলে দাবি করেছেন সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমিন।
 
তিনি জানান, মাসে গড়ে ১২/১৫ টি নরমাল ডেলিভারি হওয়া উপজেলা হাসপাতালে মাত্র কয়েক বছরের মাথায় মাসে ৮০ টিতে উন্নীত হওয়ার গল্পের অংশীদার হতে পেরে কৃতজ্ঞবোধ করছি।
 
তিনি আরো জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের ডেলিভারী ইউনিটের ডেডিকেশন, সকল নার্সের আন্তরিকতা, স্বাস্থ্য বিভাগের সব ধরনের স্টাফের অকৃত্রিম সহযোগীতা প্রসুতি মায়ের ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি, এক একটি নরমাল ডেলিভারিতে আমাদের সকল স্টাফ কি পরিমাণ উচ্ছ্বসিত হই। এটা অনির্বচনীয় অনুভূতি।
 
সাপাহারের সকল শ্রেণী পেশার মানুষ, প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক সহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমিন বলেন, আপনাদের পজিটিভ এপ্রোচ আর প্রচার প্রচারণার জোরেই সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্স একটি আস্থার নাম। আজকে আমাদের এই অবস্থান।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২