নওগাঁয় বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | ৩ ডিসেম্বর ২০২৩, ১৯:৪০

নওগাঁয় বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন
নওগাঁয় র‍্যালি ও আলোচনা সভা আয়োজন এর মধ্যে দিয়ে ৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
 
রবিবার সকাল ১০টায় নওগাঁ জেলা প্রশাসকের অফিস চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নওগাঁ জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে শেষ হয়।
 
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশ গ্রহণ,  নিশ্চিত করবে এসডিজি অর্জন" শিরোনামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এস এম জাকির হোসেন।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক নূর মোহাম্মদ। আলোচনা সভায় স্বগত বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তর নওগাঁ'র সহকারী পরিচালক মোঃ মহতাসিম বিল্লাহ।  
 
নওগাঁ জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সাবেরা সুলতানা আল আমান্না, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, বেসরকারী উন্নয়ন সংগঠন রানী'র প্রধান নির্বাহী ফজলুল হক খান এবং ধামইর উপজেলার আমবাটি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক আঁখি আকতার। 
 
অনুষ্ঠানে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ৬ জন প্রতিবন্ধী শিশুদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর