নওগাঁয় দূর্বৃত্তের দেওয়া আগুনে পুরলো ধান চাতালের সামনে দাঁড়িয়ে রাখা ট্রাক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | ৩ ডিসেম্বর ২০২৩, ১৮:১১

নওগাঁয় দূর্বৃত্তের দেওয়া আগুনে পুরলো ধান চাতালের সামনে দাঁড়িয়ে রাখা ট্রাক
নওগাঁয় ধান চাতালের সামনে দাঁড়িয়ে রাখা একটি ট্রাকে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে ঐ ট্রাকের বগি-ইঞ্জিন সহ ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে। 
 
শনিবার রাত সাড়ে ৯টারদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলাধীন নওগাঁ টু রাজশাহী ও নওগাঁ টু মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের হাট চকগৌরী এলাকার (বেলঘরিয়া-পীড়ামোড়) নামক স্থানে ধান চাতালের সামনে ট্রাকে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে। ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌছান নওহাটামোড় ফাঁড়ি পুলিশ।
 
এসময় স্থানিয়রা যে যার মতো বালতি সহ বিভিন্ন ভাবে পানি এনে এবং ট্রাকের সাইটে থাকা বালুর স্তুপ থেকে বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। ঘটনার খবর পেয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ দ্রুত ঘটনাস্থলে পৌছে ঘটনাটি উর্দ্ধতন কর্মকর্তাকে জানালে রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করেন মহাদেবপুর (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটও ঘটনাস্থলে পৌছান। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার পূর্বেই আগুন নিয়ন্ত্রণ করেন স্থানিয়রা।
 
এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। ইতি মধ্যেই ঘটনার সাথে জড়িতদের সনাক্ত পূর্বক আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর