রাস্তা বা ড্রেনের জায়গার দখল সহ্য করা হবে না : মেয়র ইকরামুল হক টিটু

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি | ৩ ডিসেম্বর ২০২৩, ১৮:০৫

রাস্তা বা ড্রেনের জায়গার দখল সহ্য করা হবে না : মেয়র ইকরামুল হক টিটু
রবিবার সকালে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর সড়ক ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিকসেবা উন্নতকরণ প্রকল্পের ঠিকাদারদের সাথে মসিকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
সভার সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। ঠিকাদারদের উদ্দেশ্য তিনি বলেন, জনদুর্ভোগ লাঘবে সচেষ্ট থাকুন। আপনাদের মাধ্যমে যে নাগরিকসেবা দিতে চাই তা যেন জনভোগান্তি সৃষ্টি না করে। সেবা যেন বিরক্তির কারণ না হয়।
 
ঠিকাদারদের উদ্দেশ্যে মেয়র আরও বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হবে। সময়বৃদ্ধির প্রস্তাবকে কোনভাবেই গ্রহণ করা হবে না। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 
কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ যদি রাস্তা বা ড্রেনের জায়গা দখল করে কোন কিছু নির্মাণ করে তবে তা উচ্ছেদের খরচও তার কাছ থেকে আদায় করতে হবে। রাস্তা বা ড্রেনের জায়গার দখল সহ্য করা হবে না।
 
সভায় মসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব